EIIN: 133544
ঠিকানা: নিচুয়াদাঙ্গা, চুয়াডাঙ্গা
Logo

নার্সিং ইনষ্টিটিউট, চুয়াডাঙ্গা

Nursing Institute, Chuadanga

Contact No
01550-698866
Email Address
[email protected]
সর্বশেষ নোটিশ:
নার্সিং ইনষ্টিটিউট, চুয়াডাঙ্গা-এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। ভর্তি এবং একাডেমিক নোটিশের জন্য নোটিশ বোর্ড নিয়মিত ভিজিট করুন।
আমাদের ইতিহাস ও ঐতিহ্য

নার্সিং ইনস্টিটিউট, চুয়াডাঙ্গা

সেবা ও মমতার আলোয় আলোকিত এক গৌরবময় পথচলা। ১৯৮০ সাল থেকে দক্ষ, মানবিক ও পেশাদার নার্সিং ও মিডওয়াইফারি কর্মী তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

প্রতিষ্ঠাকাল ১৯৮০ সাল
মোট ভূমি ১৮৫ শতাংশ
আসন সংখ্যা ৭৫টি
কোর্সসমূহ ২টি কোর্স

পরিচিতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে পরিচালিত নার্সিং ইনস্টিটিউট, চুয়াডাঙ্গা একটি প্রাচীন ও স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান।

চিকিৎসা ও সেবামূলক এ পেশায় অনন্য মানবিক গুণসম্পন্ন দক্ষ মিডওয়াইফ ও নার্স তৈরিতে এই প্রতিষ্ঠানটি ১৯৮০ সাল থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • বিশ্বমানের দক্ষ, মানবিক ও পেশাদার নার্স ও মিডওয়াইফ তৈরি করা।
  • যুগোপযোগী চিকিৎসা ও নার্সিং শিক্ষা প্রদান নিশ্চিত করা।
  • নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা সৃষ্টির মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা উপহার দেওয়া।

একাডেমিক তথ্য (Academic Information)

অনুমোদিত কোর্সসমূহ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর)

Diploma in Nursing Science and Midwifery

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর)

Diploma in Midwifery

ভর্তির যোগ্যতা

এসএসসি/সমমান পরীক্ষায় যে কোন বিভাগ থেকে ন্যূনতম জিপিএ এবং নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি নীতিমালা অনুযায়ী ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস (Brief History)

১৯৮০ সাল

ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু

মাত্র ২০ জন ছাত্রী নিয়ে সরকারি নির্দেশনায় ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রথমাবস্থায় সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গার ২টি কক্ষে ক্লাস নেওয়া শুরু হয় এবং ছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য বাড়িদার বাসা ভাড়া করা হয়।

Admission began with 20 female students for the Diploma in Nursing and Midwifery course. Classes started in 2 rooms of the Civil Surgeon Office, Chuadanga, and accommodation was arranged in a rented house.

ভূমি ও অবকাঠামো

নিজস্ব ভবন নির্মাণ

সরকারি ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সংলগ্ন ১৮৫ শতাংশ জমির ওপর ৪টি প্রস্তাবিত ভবনের মধ্যে ১ম ভবনটি নির্মিত হয় এবং প্রশাসনিক কার্যক্রম স্থানান্তরিত করা হয়।

Under government management, 1 out of 4 proposed buildings was constructed on 185 decimals of land adjacent to Chuadanga Sadar Hospital.

১৯৯২ সাল

জনবল নিয়োগ

১৯৯২ সাল থেকে এই প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃত্তিকৃত পদের জনবল নিয়োগ দেওয়া শুরু হয়, যা প্রাতিষ্ঠানিক দক্ষতা ও শিক্ষা কার্যক্রমে নতুন গতির সঞ্চার করে।

Gradual recruitment of personnel for budgeted/stipended positions began in 1992, enhancing operational efficiency.

১৯৯৩ সালের ৮ই জুন

নার্সিং ট্রেনিং সেন্টার নামকরণ ও হোস্টেল সুবিধা

ছাত্রীরা তাদের সরকারি সুযোগ-সুবিধাসহ নির্ধারিত নিজস্ব হোস্টেলে থাকার সুযোগ লাভ করে। একই সাথে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় "নার্সিং ট্রেনিং সেন্টার, চুয়াডাঙ্গা"। পরিচালনার দায়িত্বে প্রথম ইনচার্জ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নার্সিং সুপারিনটেনডেন্ট সাবেরা শরিফ।

Students entered the dedicated hostel with full benefits, and it was renamed "Nursing Training Center, Chuadanga". Sabera Sherif served as the first In-charge Tutor.

২০০৭ - ২০০৮ শিক্ষাবর্ষ

আসন বৃদ্ধি ও ইনস্টিটিউট নামকরণ

ছাত্রী ভর্তি আসন সংখ্যা ২০ জন থেকে বাড়িয়ে ৩০ জনে উন্নীত করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় "নার্সিং ইনস্টিটিউট, চুয়াডাঙ্গা"

Admission capacity was increased from 20 to 30 seats, and the school was renamed "Nursing Institute, Chuadanga".

২০১৩ - ২০১৪ শিক্ষাবর্ষ

আসন সংখ্যা ৫০-এ উন্নীতকরণ

সরকারি আদেশে আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ এ উন্নীত করা হয়। তবে আসন বাড়লেও তাৎক্ষণিকভাবে আবাসন ও জনবলের কাঠামো একই থাকে।

The enrollment capacity was increased from 30 to 50 by government mandate, while lodging and staffing remained the same.

২০১৯ - ২০২০ শিক্ষাবর্ষ

সহ-শিক্ষা ও ছাত্র ভর্তি

সরকারি নির্দেশনা অনুযায়ী নার্সিং শিক্ষায় ছাত্রদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। শতকরা ১০ ভাগ ছাত্র ভর্তির নিয়ম অনুযায়ী ৫০ জনের মধ্যে ৫ জন ছাত্র ভর্তি করা হয়, যারা সফলভাবে তাদের পড়াশোনা পরিচালনা করছেন।

According to the 10% male admission rule, 5 male students were enrolled among the 50 students, starting a new era of co-education.

২০২০ - ২০২১ শিক্ষাবর্ষ

মিডওয়াইফারি কোর্স চালু

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর মেয়াদী বিশেষায়িত "Diploma in Midwifery" কোর্সটি সফলভাবে চালু করা হয়।

The professional 3-year "Diploma in Midwifery" program was officially launched.